নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সদর উপজেলার চরওয়াপদা বাজারের কাছে সোনাপুর-চরজব্বার সড়কে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত একজনের নাম জাহাঙ্গীর আলম (৩৫) ও অন্যজন অজ্ঞাত (২৫)। নিহত জাহাঙ্গীর মোটরসাইকেলের আরোহী বলে পুলিশ নিশ্চিত করেছে।ঘটনাস্থল থেকে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, দুপুর আনুমানিক দেড়টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে নোয়াখালীর মাইজদী অভিমুখী যাত্রীবাহী বাস সুবর্ণ এক্সপ্রেস চরওয়াপদা বাজারের প্রায় ১০০ গজ উত্তরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ও বাসের অজ্ঞাতনামা হেলপার মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।