নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের সেবারহাট-মুন্সীরহাট সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক স্কুলছাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উত্তর রাজারামপুর চালতাতলা মন্দিরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।