নোয়াখালীতে হরতালের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং ১৮-দলীয় জোটের হরতালের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল্লা খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগের নেতা মিয়া মো. শাহজাহান, জিয়াউল হক, আহমদ হোসেন প্রমুখ।