নোয়াখালীতে হিজবুত তাওহিদের চার কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাসস্ট্যান্ডে প্রচারপত্র ও বই বিতরণকালে হিজবুত তওহিদের চার সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলো: পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামের ইব্রাহিম খলিল, ফখরুল ইসলাম, মো. রাসেল ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের শরিফ হোসেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় হিজবুত তাওহিদের ওই চার সদস্য চৌমুহনী বাসস্ট্যান্ডে তাদের সংগঠনের প্রচারপত্র ও বই বিতরণকালে স্থানীয় লোকজন তাদের আটক করে। একপর্যায়ে লোকজন আটক ব্যক্তিদের কথাবার্তায় ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পেয়ে ক্ষুব্ধ হয়ে তাদের গণপিটুনি দেয়।