নোয়াখালীতে ১৮ দলের সংগ্রাম কমিটি গঠন-প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একতরফা নির্বাচন’ প্রতিহত করতে ও নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে নোয়াখালীতে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু করেছে ১৮-দলীয় জোট। যার অংশ হিসেবে গতকাল বুধবার সেনবাগ পৌর শহরের কাদরা এলাকায় কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, প্রায় দুই মাস আগ থেকেই তাঁরা কেন্দ্র কমিটি গঠনের কাজ শুরু করেছিলেন। কিন্তু এখন যেহেতু বিএনপির চেয়ারপারসন সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, তাই এখন সমমনা সব দলের সদস্যদের নিয়ে সংগ্রাম কমিটি গঠন করার কাজ শুরু হয়েছে।
কাদরা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক।