নোয়াখালীতে ২১৬ শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গত শনিবার পুলিশ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা এবং কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে শিবিরের ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করা হয়েছে।এর মধ্যে ৬৩ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। শনিবার রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বাদী হয়ে ওই মামলা করেন। মামলা দায়েরের পর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করে সুধারাম থানার পুলিশ। তার আগে শনিবার সংঘর্ষ চলাকালে এবং সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয় ১৫ জনকে।