নোয়াখালীর চর থেকে শতাধিক গরু-মহিষ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের চরমকছুমুলে দস্যুরা ভূমিহীনদের বসতঘরে অগ্নিসংযোগ করে শতাধিক গরু-মহিষ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সন্দ্বীপের উড়িরচরের হারিছ মাঝির লোকজন ওই ঘটনা ঘটনায়।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মোহামঞ্চদপুর ইউনিয়নের চরআলাউদ্দিনের হোরনের লোকজন সন্দ্বীপের উড়িরচরের হারিছ মাঝির নিয়ন্ত্রিত এলাকা থেকে বেশ কিছু গরু-মহিষ লুট করে নিয়ে আসে। এ ঘটনায় হারিছ মাঝির লোকজন খেপে যায়। যার জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ৫০-৬০ জনের একদল দস্যু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চরমকছুমুলে হানা দেয়। এরপর দস্যুরা চরের চারণভূমি থেকে প্রায় শতাধিক গরু-মহিষ লুট করে নিয়ে যায়।মোহামঞ্চদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, বামনী নদী পার হয়ে দস্যুরা চরমকছুমুলে উঠে প্রথমেই কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা চরে ভূমিহীনদের দুটি বসতঘরে অগ্নিসংযোগ করে এবং রাখাল ও বাসিন্দাদের অস্ত্রের ভয় দেখিয়ে গরু-মহিষ লুট করে।ঘটনাস্থল পরিদর্শনকারী সুবর্ণচরের চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, তিনি সেখানে গিয়ে দস্যুদের কাউকে পাননি। স্থানীয় বাসিন্দারা গরু-মহিষ দস্যুরা লুট করে নিয়ে গেছে বলে তাঁকে জানিয়েছেন। তবে সঙ্গে পুলিশ সদস্য কম থাকায় নদী পার হয়ে দস্যুদের নিয়ন্ত্রিত এলাকায় যাওয়া সম্ভব হয়নি।