নোয়াখালীর ১৪ কেন্দ্রে ভোট আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী পৌরসভার স্থগিত হওয়া ১৭টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট গ্রহণ আজ শনিবার পুনরায় অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রগুলোতে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাদের।১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর, নির্বাচন কর্মকর্তাদের মারধরের ঘটনায় নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।নাঙ্গলকোট পৌর নির্বাচননিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার নির্বাচন হবে। গত ১৮ জানুয়ারি ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি ভোটকেন্দ্রের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।