নোয়াখালীর ৪ যুদ্ধাপরাধীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর চারজনের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ৭ আগস্ট মামলার সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আসামি চারজন হলেন আবদুল কুদ্দুস, জয়নাল আবেদিন, আমির আলী ও একেএম মনসুর।
চারজনের মধ্যে একেএম মনসুর পলাতক। অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পলাতক আসামি মনসুরের আইনজীবী গাজী এমএইচ তামিম প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের পৃথক তিনটি অভিযোগ আনা হয়েছে।