প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজ মালিকদের দুটি সংগঠনের লাইটার জাহাজ পরিচালনাসংক্রান্ত একটি চিঠিকে বেআইনি ও অনৈতিক বলে অভিমত দিয়েছে বন্দর ব্যবহারকারী ফোরাম। নৌ খাতে শৃঙ্খলা বজায় রাখতে এই চিঠি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ফোরাম। গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সভা থেকে এই আহ্বান জানানো হয়। গত জুন মাসের প্রথম সপ্তাহে ‘বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন’ এবং ‘কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের দুটি সংগঠন ১১টি শিল্প গ্রুপকে চিঠি দেয়।