নৌ-দুর্ঘটনা রোধে সাত নির্দেশনা হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীনিরাপত্তা এবং নৌযান চলাচলের উপযুক্ততা নিশ্চিত করতে সব যাত্রীবাহী লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযানের ডিজাইন, যন্ত্রপাতি এবং জীবনরক্ষাকারী সরঞ্জামাদির যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এই নির্দেশনাসহ নৌ-দুর্ঘটনা রোধে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাত দফা নির্দেশনা দেন।একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন করে কোনো নৌযান যেন যাত্রা করতে না পারে, সে জন্য ফেরিঘাট এবং লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে ১৭ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে নৌপরিবহন ও স্বরাষ্ট্রসচিব এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।