নৌ-দুর্ঘটনা রোধের দাবিতে লালমোহনে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা লালমোহন-ঢাকা রুটে ফিটনেসবিহীন নৌ-চলাচল বন্ধ, দুর্ঘটনা রোধ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসন ও কোকো-৪ দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার লালমোহন সদর রোডে মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে এক সমাবেশে নিহত ব্যক্তিদের সঞ্চরণে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম প্রমুখ। ২০০৯ সালের ২৭ নভেম্বর ঈদুল আজহার আগের রাতে ভোলার লালমোহনের নাজিরপুর তেঁতুলিয়া নদীতে লঞ্চঘাটে কোকো-৪ নামক লঞ্চডুবিতে ৮৪ জনের মৃত্যু হয়।