নৌ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গলুইখালী এলাকায় একটি বলগেট নৌকার ধাক্কায় গৌরাঙ্গ তালুকদার (৫৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি মধ্যনগর ইউনিয়নের কলমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে আটটার দিকে গৌরাঙ্গ একটি ইঞ্জিনচালিত নৌকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজ গ্রাম বালিয়াতে ফিরছিলেন। রাত আটটার দিকে ওই নৌকাটি সোমেশ্বরী নদীর গলুইখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বলগেট নৌকা এটির ওপর উঠে যায়। এতে গৌরাঙ্গ তালুকদার মাথায় গুরুতর আঘাত পেয়ে নৌকা থেকে নদীর পানিতে পড়ে যান। এ সময় আরেকটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকার সহায়তায় তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন মধ্যনগর বাজারে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু ভট্টাচার্য এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘নৌ দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে আছে। দুর্ঘটনাস্থল থেকে