নৌ ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত ১০টার দিকে শ্রম ভবনে শ্রম পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা প্রথম আলোকে এ কথা জানান। 

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করার কথা ছিল। এ কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার কথা ছিল। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, দাবিদাওয়া পূরণে শ্রম পরিদপ্তরের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে।
২১ দফা দাবির মধ্যে রয়েছে, ভারতের কারাগারে আটক আটজন নাবিককে দ্রুত মুক্ত করে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা, বাংলাদেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্তি দেওয়া, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ নৌযানকে জরিপ সনদ না দেওয়া ইত্যাদি।