নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার থেকে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে। অভ্যন্তরীণ নদীপথে যাত্রী চলাচল নিরাপদ করার লক্ষ্য নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও অধীন সংস্থার উদ্যোগে ২৯ এপ্রিল পর্যন্ত পালিত হবে নৌ-নিরাপত্তা সপ্তাহ।এবারের নৌ-নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রশিক্ষণ ও সচেতনতা নৌ-চলাচলে আনে নিরাপত্তার নিশ্চয়তা’।আজ সকাল সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শাহবাগ মোড় পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে নয়টায় নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে রয়েছে আলোচনা অনুষ্ঠান। নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট চালক, সহকারীসহ অন্যদের প্রশিক্ষণ এবং জনগণকে সচেতন করার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে আশা করেন, নিরাপত্তা সপ্তাহ পালনের মাধ্যমে সবার মধ্যে নৌ-নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।