নৌ-পুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জনগণকে নৌপথে জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে সরকার নৌ-পুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসকের বাসভবনে গতকাল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শামসুল হক টুকু আরও জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের মূল রহস্য পুলিশ উদ্ঘাটন করতে না পারায় উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবকে তদন্ত করতে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী প্রমুখ।