নৌ-প্রটোকল নবায়ন হওয়ায় বাংলাদেশ বেশি উপকৃত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ভারতের সঙ্গে নৌ-প্রটোকল নবায়ন হওয়ায় বাংলাদেশ বেশি উপকৃত হয়েছে।’ মাদারীপুরে গতকাল শনিবার সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।