নৌ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ শোভাযাত্রা হয়েছে। নড়িয়া উপজেলার পদ্মা নদীর ওয়াপদা ঘাট থেকে সুরেশ্বর মাছঘাট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেন পাঁচ শতাধিক জেলে। শোভাযাত্রা শেষে সুরেশ্বর ঘাটে জেলেরা সমাবেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শওকত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এহশান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন।