নৌকা উল্টে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় গতকাল সোমবার বিকেলে বিলে নৌকা উল্টে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মারা যাওয়া নারী হলেন কালিয়াকৈরের বড়ইবাড়ি এলাকার মৃত তোরাফ আলী ওরফে তোতা মৃধার স্ত্রী রহিমা বেগম (৭৫)। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দুই দিন আগে রহিমা বেগমের মেয়ে হাওয়া বেগম স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি উপজেলার বড়ইবাড়ি এলাকায় চলে আসেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রহিমা তাঁর ছোট ছেলে মকুল মৃধাকে নিয়ে হাওয়া বেগম ও নাতি হাসিবুল ইসলামকে পাশের গ্রাম আষাড়িয়াবাড়ি এলাকায় স্বামীর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে উপজেলার বড়ইবাড়ি পশ্চিম বাইদ বিল পার হওয়ার সময় তাঁদের বহনকারী নৌকাটি উল্টে যায়।