নৌকা জাদুঘরে ঠাঁই নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশে নৌকার দিন এমনিতেই শেষ হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল না রাখলে এ নৌকা জাদুঘরে ঠাঁই নেবে। পলাশী থেকে পিলখানা পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে, বাংলার মানুষ তার সবটা জেনে গেছে। তাই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। গতকাল শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ী সড়কে বিএনপি কার্যালয়ের সামনে ‘পলাশী থেকে পিলখানা একটি ঐতিহাসিক পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জিয়াউর রহমান ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখা আলোচনা সভাটির আয়োজন করে।