নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে গতকাল বুধবার নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার খারিজা বেতাগী গ্রামের আজিজ মোল্লার বাড়িতে তাঁর ভগ্নিপতি আলী হোসেন সপরিবারে বেড়াতে যান। গতকাল সকাল ১০টার দিকে আজিজ মোল্লার ছেলে আল-আমিন (১২), আলী হোসেনের ছেলে আরিফ (১০) ও মেয়ে ঝুমুর (৮) বাড়ির পাশে পোটকার খালে একটি নৌকায় উঠে খেলছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।