নৌকা ডুবে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সুরমা নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে তিন শ্রমিক মারা গেছেন। এ সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। আজ সোমবার ভোরে শহরতলির মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকেরা হলেন সদর উপজেলার শ্রীপুর গ্রামের জমির উদ্দিন (৩০), ফয়েজ আহমেদ (২৭) ও শামসুল ইসলাম (২৪)। এ ঘটনায় নৌকায় থাকা তিনজন বেঁচে গেছেন।
বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল। মারা যাওয়া শ্রমিকেরা নৌকার ভেতরে ঘুমাচ্ছিলেন। তাঁর বের হতে পারেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি জেলার চলতি নদী থেকে বালু নিয়ে শ্রীপুর যাওয়ার পথে ভোর চারটা-সাড়ে চারটার দিকে সুরমা নদীতে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।