প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণকুল গ্রামের তৌহিদুল ইসলাম (২০) ও সানজব মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পাথরবোঝাই একটি বড় নৌকা বৌলাই নদীর দক্ষিণকুল গ্রামের ঘাটে নোঙর করে নৌকার ভেতরে ঘুমিয়ে পড়েন ওই দুই শ্রমিক। শেষ রাতে বৃষ্টি হলে নৌকাটি ডুবে যায়। সকালে স্থানীয় লোকজন নৌকার ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করেন।