নৌকা ভাড়া না নেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা ভাড়া না নেওয়ায় এক যুবকের ওপর হামলা চালিয়েছেন মাঝি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বাল্লাঘাটে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত যুবকের নাম তানভীর আহমদ (২৪)। তাঁর বাড়ি বগুড়া জেলায়। তিনি পর্যটন এলাকা জাফলংয়ের বাল্লাঘাটের একটি পাথর ও বালু বিক্রেতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তানভীর বালু বহনের জন্য নৌকা ভাড়া করতে চাইলে এলাকার প্রভাবশালী হানিফ মিয়া হুমকি দিয়ে বলেন, তাঁর নৌকায় বালু না নিলে তানভীরকে তিনি দেখে ছাড়বেন। কিন্তু হানিফ ভাড়া বেশি চাইলে তানভীর অন্য নৌকা ভাড়া করেন। এতে হানিফ মিয়া খেপে গিয়ে লোকজন নিয়ে তানভীরের ওপর হামলা চালান। এ সময় হানিফ পাথর ও বেলচা দিয়ে আঘাত করেন। এতে তানভীর হাত ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তানভীরকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। আহত তানভীর আহমদ বলেন, ‘হানিফ ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা দাবি করে। তাই আমি অন্য নৌকা ভাড়া করলে সে ও তার লোক আমাকে বেলচা ও পাথর দিয়ে মেরে হাত-পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় আমি গোয়াইনঘাট থানায় মামলা করব।’এ ব্যাপারে জানতে হানিফ মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।