নৌকা-লাঙ্গলের লড়াই দেখার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদারের সঙ্গে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া। সংসদ নির্বাচনে নতুন মুখ হিসেবে দুই প্রার্থীই গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন তাঁরা। তাই এখানে আজ রোববার নৌকা ও লাঙ্গলের ভোটযুদ্ধ কেমন হয়, তা দেখার অপেক্ষায় আছেন ভোটাররা।
আওয়ামী লীগের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার বলেন, ‘এলাকার উন্নয়ন-শান্তি ও একটি সুন্দর সমাজ গঠনের জন্য ভোটাররা এবার নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে আশা রাখি।’
জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এলাকা ঘুরে লাঙ্গল প্রতীকের প্রতি ভোটারদের যথেষ্ট সাড়া পেয়েছি।’