নৌকাডুবিতে আনসারের চার নারী সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা ডুবে আনসারের চার নারী সদস্য নিহত হয়েছেন। তাঁরা নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফিরছিলেন।
আজ রোববার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যরা হলেন হাসিনা (৪৫), বিউটি (৩৮), সাবিনা (৩৫) ও মোমেনা (৩৩)। তাঁদের বাড়ি নিকলী উপজেলায়।