নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে গত রোববার নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাজিতপুর উপজেলার চিনিয়ারচর গ্রামের তাহের উদ্দিন (৫০) ও কুলিয়ারচর উপজেলার বড়াঢোল গ্রামের সলিম মিয়া (৪৫)।
ধান কাটা কয়েকজন শ্রমিক জানান, বোরবার দুপুরে অষ্টগ্রামের কলমা ইউনিয়নের হালালপুর থেকে ১৫ জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা স্থানীয় তোফা নদীতে ঝড়ের মধ্যে ডুবে যায়। এ সময় ১৩ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু নৌকায় থাকা ওই দুই শ্রমিক নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করেন।