নৌকাডুবিতে দুজন নিখোঁজ একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং উপকূলে শুক্রবার দিবাগত রাতে ৪২ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে গেছে। যাত্রীদের অনেকে কূলে আসতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন এবং একজনের লাশ উদ্ধার করা হয়েছে।সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, স্থানীয় কিছু দালাল অর্ধশতাধিক ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রীবোঝাই নৌকাটি সাবরাং নয়াপাড়া সমুদ্র চ্যানেলে গিয়ে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় জেলেরা ২০-২৫ জন যাত্রীকে উদ্ধার করেন। আরও ১০-১২ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। কিন্তু গতকাল শনিবার বেলা ১২টা পর্যন্ত হোয়াইক্যং উনছিপ্রুং এলাকার আবুল কালামসহ তিনজন যাত্রী নিখোঁজ থাকলেও পরে দুপুর একটার দিকে নয়াপাড়া বিজিবির জওয়ানরা খুরেরমুখ সৈকত এলাকা থেকে আবুল কালাম (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেন। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রুং এলাকার কবির আহমদ ছেলে। ওই মৃতদেহটি শনাক্ত করেছেন তাঁর শ্বশুর নূরুল হক।স্থানীয় সূত্রমতে, আবুল কালাম ছাড়া নিখোঁজ অন্যরা রোহিঙ্গা। সাঁতরে কূলে আসা মো. ইসমাইল (২৪) ও আলী হোসেন (২২) বলেন, শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার দালাল জায়েদ উল্লাহ, ফিরোজ, হেলাল, মো. শফিক, নূর হাকিম মাঝি, শরীফ, আবদুল হামিদ ও মো. হোসেন মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাঁদের কাছ থেকে অগ্রিম মাথাপিছু ২০ হাজার টাকা নিয়েছেন। থাইল্যান্ড পৌঁছানোর পর আরও এক লাখ ৮০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, এ ঘটনায় আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্যরা সাঁতরে ও অন্য জেলেদের সহযোগিতায় কূলে ফিরেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এক নারী এবং এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠিয়েছে এবং তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।