নৌকাডুবিতে নিখোঁজ মাদ্রাসা অধ্যক্ষের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নৌকাডুবির ৩৪ ঘণ্টা পর কান্দাইল দাখিল মাদ্রাসার নিখোঁজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিনের (৪৫) লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে লাশটি পাওয়া যায়।

নিখোঁজ হাফিজ উদ্দিনের স্বজন মো. বিল্লাল হোসেন জানান, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের আট সদস্যকে নিয়ে উপজেলার বারুক এলাকা থেকে ডিঙি নৌকায় করে নিজ গ্রাম ইন্দাচুল্লি যাচ্ছিলেন হাফিজ। পথে বারুক এলাকার পাশে বড় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় হাফিজের মেয়ে সাওদা তিন মাসের শিশুসহ পরিবারের সবাইকে নিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাফিজ উদ্দিন নিখোঁজ ছিলেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, এলাকার গুণধর উচ্চবিদ্যালয়ের পাশে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।