নৌকাডুবিতে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ সময় আল আমিন নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গোদনাইল এসিআই ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আল আমিন বন্দর থানার চৌরাপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় নৌ পুলিশ বালুবাহী বাল্কহেডটি জব্দ ও দুজনকে আটক করেছে। সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শীতলক্ষ্যা নদীর এসিআই ঘাট এলাকায় ২০-২৫ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল একটি ডিঙি নৌকায়। এ সময় ‘আল্লাহ ভরসা’ নামের একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে এটি ডুবে যায়। তখন নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শুধু আল আমিন (১৯) নিখোঁজ থাকেন।