নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে স্কুলছাত্রীসহ নিখোঁজ তিনজনের মধ্যেএকজনের লাশ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাওয়া গেছে। সকালে নৌকাডুবির স্থানে নিহত ব্যক্তির লাশ ভেসে ওঠে।
গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মা মেয়েসহ তিনজন মারা যান। তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ ছিলেন পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও দুবাজাইল গ্রামের আরব আলির মেয়ে নাজমুন্নাহার বেগম, একই গ্রামের ইসমাইল মিয়ার কন্যা শিরিনা আক্তার (০৬) ও নৌকার মাঝি কিতাব আলী। এর মধ্যে নাজমুন্নাহারের লাশ আজ সকালে পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাঁর ১৮ মাস বয়সী শিশু সন্তান শেফালি বেগম এবং একই গ্রামের কালা মিয়ার ছেলে স্থানীয় মসজিদের ইমাম কারি আবদুল কাহহার (৫৫)।