নৌকাডুবিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলার আত্রাই নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরমান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় নদে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। আরমান পার্শ্ববর্তী রসুলবিল শার্লি গ্রামের নজিবর রহমানের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।