নৌকাডুবিতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনার এক দিন পর নিখোঁজ তরুণ আল-আমিনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আল-আমিন বন্দর উপজেলার চৌরাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ এলাকায় এলাকাবাসী আল-আমিনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় প্রায় সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শুধু আল-আমিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নৌ পুলিশ বালুবাহী বাল্কহেডটি জব্দ ও দুজনকে আটক করে।