নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ গতকাল রোববার উদ্ধার করেছে এলাকাবাসী।সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার জাড়াকোনা গ্রামের সামনে সোনামড়ল হাওর থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামাইকোনা গ্রামের নাজমা আক্তার (৩০), আবদুস সালাম (৩৫) ও একই জেলার বারহাট্টা উপজেলার চিরামপুর গ্রামের সবুজা আক্তার ওরফে বিউটির (৪৬) লাশ উদ্ধার করা হয়। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম বলেন, নিখোঁজ চারজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় একটি ইঞ্জিনচালিত নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়াকোনা গ্রাম থেকে ধরমপাশা বাজারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌকাটি সোনামড়ল হাওরের মধ্যবর্তী স্থানে এলে ঝড়ের কবলে পড়ে সেটি উল্টে পানিতে তলিয়ে যায়। এতে শিশু ও নারীসহ চারজন নিখোঁজ হয়।