নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে মোছাপুর ইউনিয়নের মোছাপুর ক্লোজার এলাকায় শিশুদের লাশ নদীতে ভেসে ওঠে।

গত বুধবার নৌকাটি ডুবে যায়। নিহত দুই শিশুর মধ্যে একজনের নাম রাবেতা আক্তার। সে চরফকিরা ইউনিয়নের সৈয়দিয়া আকবরিয়া দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স ১০ অথবা ১১ বছর।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।