নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামের সামনে হাওর থেকে গতকাল সোমবার সুমাইয়া আক্তার (৬) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামাইকোনা গ্রামের আবদুস সালামের মেয়ে। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় একটি ইঞ্জিনচালিত নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়াকোনা গ্রাম থেকে ধরমপাশা বাজারের উদ্দেশে রওনা হয়। নৌকাটি উপজেলার সোনামড়ল হাওরের মধ্যবর্তী স্থানে এলে ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। এতে চারজন নিখোঁজ হয়। রোববার সকালে স্থানীয় লোকজন দুজন নারী ও একজন পুরুষ এবং গতকাল দুপুরে এ শিশুটির লাশ উদ্ধার করে। ধরমপাশা থানার ওসি মো. বায়েছ আলম বলেন, শিশুটির লাশ বিকেলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।