নৌকাডুবিতে নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সোমবার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় আনসারুল হক (৩০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, গফরগাঁওয়ের দুগাছিয়া গ্রামের একটি কাঠ চেরাই কারখানার মালিক ও পাঁচজন শ্রমিক গতকাল সকালে ছোট ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন। এ সময় বাতাসের কারণে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। চারজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় কারখানার মালিক সিদ্দিক মিয়াকে উদ্ধার করেন। নিখোঁজ শ্রমিক আনসারুলের বাড়ি ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে।