নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় কাজল নদে ট্রলারের ধাক্কায় মাছ ধরা একটি নৌকা ডুবে বাবা-ছেলে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে রতনদী-তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়াঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জেলে আবুল কালাম (৪২) নৌকায় ছেলে রুবেল (১৪) ও জুয়েলকে (৮) নিয়ে শুক্রবার সন্ধ্যায় বদনাতলী খেয়াঘাটের কাছে কাজল নদে মাছ ধরতে যান। রাতে তাঁরা নদীতে জাল ফেলে নৌকায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কায় তাঁদের নৌকাটি ডুবে যায়। শনিবার সকাল নয়টার দিকে নদী থেকে রুবেলকে জীবিত উদ্ধার করা হয়। পরে আবুল কালাম ও জুয়েলের লাশ উদ্ধার করেন জেলেরা।