নৌকাডুবিতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নৌকাডুবিতে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। নিখোঁজ ছয়জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছেত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ফাতেমা বেগম (৪৫), তাঁর দেড় বছর বয়সী মেয়ে শেফালি বেগম ও আবদুল কাহার (৬৫)। তাঁদের সবার বাড়ি সরাইল উপজেলায়।
প্রশাসন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি উপজেলার অরুয়াইল থেকে রানিদিয়া যাচ্ছিল। পথে ছেত্রা নদীতে নৌকাটি ডুবে যায়। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে। মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।