নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার গুটার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে এ বাইচের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক, হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল প্রমুখ। প্রতিযোগিতায় ২০টি দল দুটি গ্রুপে অংশ নেয়। গ্রুপ ‘এ’ থেকে হাঁসাইগাড়ী গ্রামের আলেপের দল এবং গ্রুপ ‘বি’ থেকে চড়ইখোলা গ্রামের গোদেশ্বরের দল বিজয়ী হয়েছে।