নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়িতে বার্ষিক মেলা উপলক্ষে গত সোমবার বিকেলে কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে মানুষের ঢল নামে। এতে তামারহাজী এলাকার সাইদ মিয়ার নৌকা প্রথম, তামারহাজীর বাকু মোল্লার নৌকা দ্বিতীয় ও পোয়াইলের আফজালের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় ডিভিডি। ফরিদপুর অফিস