প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে গত মঙ্গলবার গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ১০টি নৌকা অংশ নেয়। হোসেনপুর সিদলা ইউনিয়নের ভাঙনকবলিত সাহেবের চর এলাকায় দীর্ঘ ২০ বছর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকেরা বলছেন। এ উপলক্ষে পুরো হোসেনপুর মেতেছিল উৎসবের আনন্দে। শুধু হোসেনপুর নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও হাজারো দর্শনার্থী উপস্থিত হন ব্রহ্মপুত্রের দুই পাড়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ী চারটি দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন। কিশোরগঞ্জ প্রতিনিধি