নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া নন্দকুঁজা নদীতে গতকাল শুক্রবার বিকেলে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৭টি নৌকা অংশ নেয়। পৌরসভা আওয়ামী লীগের তিনটি ওয়ার্ড (১, ২, ৩) িমলিতভাবে এই নৌকাবাইচের আয়োজন করে। এদিকে নৌকাবাইচ উপভোগ ও পুরস্কার বিতরণের জন্য গুরুদাসপুর পয়েন্টে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, আয়োজক সংগঠনের পক্ষে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি একরামুল হক প্রমুখ। প্রথম পুরস্কার পান গুরুদাসপুরের মাঝি একরামুল হক।