নৌকাবাইচে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পৌর এলাকায় কালীগঙ্গা নদীতে গতকাল শনিবার নৌকাবাইচের সময় দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে আগে যাওয়া নিয়ে ঝিটকা এবং সিঙ্গাইর থেকে আসা দুটি নৌকার মাঝিদের মধ্যে সংষর্ঘ হয়। এ সময় বৈঠার আঘাতে দুই পক্ষের আটজন মাঝি আহত হন। তাঁদের মধ্যে বাবুল হোসেন (৩৫), আবদুর রব (৩৫), আলম হোসেন (৫০) ও এখলাছ উদ্দিনকে (৬০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আগে যাওয়া নিয়ে দুই নৌকার মাঝিদের মধ্যে সংষর্ঘ হয়।এদিকে গতকালের এই নৌকাবাইচ দেখার জন্য হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। স্থানীয় সাংসদ জাহিদ মালেক, যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ ও মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী নৌকাবাইচ উপভোগ করেন।মানিকগঞ্জ পৌরসভা এই নৌকাবাইচের আয়োজন করে।