নৌকামার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে আত্রাই, নন্দকুঁজা ও গুমাণী নদী রক্ষায় সর্বদলীয় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চাঁচকৈড় বাজারের নন্দকুঁজা নদীর তীরে সচেতন নাগরিক অধিকার ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, তাঁরা প্রায় পাঁচ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই আগামী ১৫ সেপ্টেম্বর চারঘাট অভিমুখে নৌকামার্চ করবেন।