নৌকার সংকটে ভেলায় আসছে রোহিঙ্গারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে ভেলা ভাসিয়ে পালিয়ে আসছে রোহিঙ্গারা। প্রথম আলো ফাইল ছবি
মিয়ানমার থেকে ভেলা ভাসিয়ে পালিয়ে আসছে রোহিঙ্গারা। প্রথম আলো ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে ভেলা ভাসিয়ে পালিয়ে আসছে রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ৭০ জনের মতো রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু নিয়ে একটি ভেলা দ্বীপের জেটি ঘাটে পৌঁছায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, নৌকার সংকটের কারণেই নিজেরা ভেলা বানিয়ে এতে ভেসে আসছে রোহিঙ্গারা।

নাফ নদীতে এখনো দুটি ভেলা ভেসে বেড়াচ্ছে বলে জানিয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশে কড়াকড়ি আরোপ করায় রোহিঙ্গারা এখন ভেলা ভাসিয়ে বাংলাদেশে পাড়ি দিচ্ছে। মাঝিরা অর্থের বিনিময়ে নৌকায় করে রোহিঙ্গাদের পারাপার করতেন। এ কারণে এসব নৌকার চলাচল নাফ নদীতে বন্ধ করে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, নৌকার সংকটের কারণে রোহিঙ্গারা প্লাস্টিকের ও তেলের জারিকেন, কাঠ ও রশি দিয়ে ভেলা বানিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি দিচ্ছে।