নৌপথে নিরাপদ ও ঝুঁকিমুক্ত লঞ্চের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমোহন-ঢাকা নৌপথে নিরাপদ এবং ত্রুটি ও ঝুঁকিমুক্ত লঞ্চ চালুর দাবিতে গতকাল মঙ্গলবার স্থানীয় সব শ্রেণী ও পেশার মানুষ ভোলার লালমোহন পৌর শহরে মানববন্ধন করেছেন। একই দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লালমোহন পৌর থানার মোড় থেকে শহরের সদর রোড চৌরাস্তা মসজিদ রোড হয়ে প্রায় এক কিলোমিটারে মানববন্ধন হয়। লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলামের আহ্বানে মানববন্ধন হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।ইউএনও মো. ছিদ্দিকুর রহমান জানান, স্মারকলিপি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে।