নৌবাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হলো অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট। আজ সোমবার উড়োজাহাজটির উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।
সকালে জার্মানি থেকে উড়োজাহাজটি ঢাকায় আনা হয়েছে। দুপুরে রাজধানীর কুর্মিটোলা বিমানঘাঁটিতে উড়োজাহাজটি সাংবাদিকদের দেখানো হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জার্মানি থেকে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট কেনা হয়েছে। প্রথমটি আজ ঢাকায় এল। চলতি মাসের শেষ সপ্তাহে দ্বিতীয়টি এসে পৌঁছাবে।
বিশেষ ধরনের এ এয়ারক্র্যাফটটি একটানা ১০ ঘণ্টা উড়তে পারে। এটি একবার জ্বালানি নিয়ে টানা দুই হাজার কিলোমিটার পথ চলতে সক্ষম।
মূলত সমুদ্রসীমায় নৌবাহিনীর টহল কাজে এই উড়োজাহাজ ব্যবহূত হবে। এ ছাড়া সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, তেল অনুসন্ধানের ব্লকে নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এটিকে কাজে লাগানো হবে।