নৌবাহিনীতে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে শিগগিরই ব্রিটিশ রয়েল নেভি থেকে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ সংগ্রহ করবে। গতকাল রোববার বঙ্গভবনে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। খবর বাসসের।নৌবাহিনীর প্রধান আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরের শেষ সপ্তাহে জাহাজ তিনটির কমিশনিং শেষ হতে পারে। তিনি জানান, বর্তমান সরকারের গৃহীত চলমান উন্নয়ন-কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলে বাংলাদেশ নৌবাহিনী অনেকখানি এগিয়ে যাবে।