নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য নৌবাহিনী থেকে ক্রয় করা বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক জরিপ জাহাজ বানৌজা ‘অনুসন্ধান’ গতকাল শুক্রবার চট্টগ্রাম এসে পৌঁছেছে।বানৌজা অনুসন্ধান ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ‘এক্স এইচএমএস রোবাক’ নামে খ্যাত একটি আধুনিক জরিপ জাহাজ। এটি পৃথিবীর যেকোনো স্থানে আন্তর্জাতিক মানের জরিপকাজ সম্পন্ন করতে সক্ষম। সক্রিয়ভাবে হাইড্রোগ্রাফিক সার্ভে কাজ করার গুণসম্পন্ন এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে।সরকারি পর্যায়ে গত ২৮ মে যুক্তরাজ্যের পোর্টস মাউথের ভিক্টোরি জেটিতে যুক্তরাজ্য নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর কাছে জাহাজটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ৪ জুন জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। জাহাজটি প্রায় নয় হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে এবং পথিমধ্যে মরক্কো, মিসর, সৌদি আরব, ওমান ও শ্রীলঙ্কায় যাত্রাবিরতি করে। আইএসপিআর।